১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:৫৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর মনোহরদীতে বাড়ী থেকে বিতাড়িত মুক্তিযোদ্ধার মেয়ের বাস কবরস্থানে

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৪, ২০২৪,
  • 111 Time View

 

হাবিব উল্লাহ:

মনোহরদীতে সরকার প্রদত্ত বীরভবন থেকে বিতাড়িত এক মুক্তিযোদ্ধার সন্তান জঙ্গলে পিতার কবরের পাশে উম্মুক্ত আকাশের নীচে ঠাঁই নেন। সহানুভূতিশীল স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঘরে তুলে দিয়ে আসার পর ফের তাঁকে পথে নামতে হয়েছে। বর্তমানে স্থানীয় মহিলা মেম্বারের বাড়ীতে ঠাঁই হয়েছে এ অসহায় মহিলার।

ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের ভাওয়ালিয়া পাড়ায়। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা জয়নুদ্দীনের মেয়ে রুবি (৪৫)।স্বামী সন্তান সংসার কিছুই নেই তার। সরকার প্রদত্ত একটি বাড়ী আছে তাদের।কিন্তু বৈমাত্রেয় ভাইবৌ সে বাড়ী থেকে তার বিছানাপত্র বাইরে ফেলে দিয়ে আশ্রয়চ্যুত করেছেন তাকে।ফলে কিছুটা অপ্রকৃতস্থ রুবি কিছুদিন বাড়ীর পাশে পিতার কবরের কাছে জঙ্গলে উন্মুক্ত আকাশের নীচে রাত্রিযাপন করতে বাধ্য হন।

তাদের প্রতিবেশী বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহসহ অনেকেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এলাকাবাসী এ মহিলার প্রতি সহানুভূতিশীল হলেও তার ভাইবৌ এ বিষয়ে কঠোর অবস্থানে।

এমতাবস্থায় প্রতিবেশীদের সহযোগীতায় কয়েকদিন আগে রুবিকে ঘরে দিয়ে আসা হলেও পরদিন আবারও ভাইবৌ তাকে ঘরছাড়া করেন বলে অভিযোগ মিলেছে।এ পরিস্থিতিতে স্থানীয় মহিলা ইউপি সদস্য মিনারা শিকদারের বাড়ীতে তার ঠাঁই হয়েছে এখন।

রুবি নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়ে সেখানেই এখন অবস্থান করছেন। এ ব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা জানান,খোঁজ নিয়ে তিনি বিষয়টি দেখবেন এবং জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category