১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৫৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৫, ২০২৪,
  • 100 Time View

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমশের জামান ভূঁইয়া লিটন।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমিনা,নরসিংদী জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহানানুল হক বাবুল,বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুলসহ হক প্রমুখ ।

সভায় জানানো হয় যে, সার্বজনীন পেনশন স্কিমের ০৪টি পেনশন স্কিমে ভাগ করা হয়েছে। প্রগতি স্কিম (সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণের জন্য) ২০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা মাসিক চাঁদা ও সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর চাঁদা প্রদানের মাধ্যমে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। সুরক্ষা স্কিমে (সহকর্মে নিয়োজিত নাগরিকগণের জন্য) এ স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা ও সর্বনিম্ন ১০ বছর থেকে ৪২ বছর চাঁদা প্রদানের মাধ্যমে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। সমতা স্কিম (সহকর্মে নিয়োজিত স্বল্প এর নাগরিকগণের জন্য অংশ প্রদায়ক পেনশন) দরিদ্র সীমার নিম্নে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিগণ এ স্কিমের অন্তর্ভুক্ত হবেন। এ স্কিমে চাঁদাদাতা ৫০০ এবং সরকারি অংশ ৫০০ টাকা প্রদান করা হবে। প্রবাস স্কিম (প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য) এ স্কিমে সর্বনিম্ন ৫০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা সর্বনিম্ন ১০ থেকে ৪২ বছর পর্যন্ত প্রদান মাধ্যমে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। চাঁদাদাতা গণ চাঁদা প্রদানের ক্ষেত্রে আয়ক গণনায় কর রেয়াত সুবিধা পাবেন এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে। এছাড়াও যে কোন সময় চাঁদার হার ও স্কিম পরিবর্তনের সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন, কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য প্রয়োজন সঞ্চয়। সুরক্ষিত সঞ্চয় পরিকল্পনায় আরেক নাম সর্বজনীন পেনশন।
কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কিমে বিনিয়োক করে একজন নাগরিক নিশ্চিত করতে পারবেন বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category