১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৫৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩১, ২০২৪,
  • 114 Time View

 

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা
ছাত্র হত্যার দায় স্বীকার করে সুষ্ঠু বিচার ও যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এই বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। এসমসয় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে।

জানা যায়, দুপুর সাড়ে বারোটার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকে। এসময়, বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে, পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করে ফিরে যায় বিক্ষোভকারীরা।

আফসানা নওশিন নামে নরসিংদী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, সারাদেশে হত্যার স্বীকার হওয়া শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হত্যাকাণ্ডের বিচার চাই আমরা।

নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন বলেন, আমরা আদালত চত্বরে শিক্ষার্থীদের নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় আদালত চত্বরে যেতেই পারিনি। পুলিশকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category