১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৫২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্র সমাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৯, ২০২৪,
  • 100 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সংগঠিত গণ অভ‍্যুত্থানে গত ৫ আগষ্ট ২০২৪ আওয়ামী স্বৈরশাসনের অবসান ঘটেছে। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের পর আবারও স্বাধীনতা লাভ করেছে এদেশের জনগণ।

অন্তবর্তীকালীন সরকার গঠনের পূর্বে এবং পরে এই মুহূর্তে রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ, ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য নেই কোনো পরিচ্ছন্ন কর্মী। একদিকে মহাসড়কে বিশৃঙ্খলা অন‍্যদিকে পরিবেশ দূষণ এমতাবস্থায় আবারও এগিয়ে এসেছে এদেশের ছাত্র সমাজ।

নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের বারৈচা বাসটেন্ডে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে ছাত্র সমাজ। এতে পথচারী ব‍্যবসায়ী ও এলাকার অভিভাবকরাও অত্যন্ত খুশী।

সাধারণ জনগণের অনেকের ধারনা ছেলেমেয়েরা দায়িত্ব কাধে তুলে নিতে শিখেছে এটা দেখে খুব ভালো লাগছে। দোয়া করি তারা যেন এভাবেই দেশের প্রতিটি স্তরে সৃষ্টি হওয়া বৈষম্য, দুর্নীতি ও অব‍্যবস্থাপনা দূর করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category