১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:০৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় “আদিয়াবাদের শিকড় ও শিখর” গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪,
  • 107 Time View

 

মাজেদুল ইসলাম, রায়পুরা:
২১সেপ্টেম্বর-২০২৪ শনিবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ‍্যবাহি সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় ও কলেজ অডিটোরিয়ামে “আদিয়াবাদের শিকড় ও শিখর” গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটির রচয়িতা আদিয়াবাদের কৃতি সন্তান খ‍্যাতিমান লেখক-সাহিত‍্যিক ও গবেষক সামসু উদ্দিন খান। প্রকাশক-ঊষারাণী দাস, নিখিল প্রকাশন, বাংলাবাজার, ঢাকা। আদিয়াবাদ তথা এতদাঞ্চলের ইতিহাস-ঐতিহ‍্য ও কৃষ্টি নিয়ে লেখা গবেষণা গ্রন্থটির নান্দনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি কলেজ, নরসিংদী’র প্রতিষ্ঠাতা চেয়ারম‍্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ‍্যালয়’র সিনেট সদস‍্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নিখিল প্রকাশন’র স্বত্ত্বাধিকারী নিখিল শীল, সম্পাদক ও গবেষক সিনিয়র সাংবাদিক বিধান দাস গুপ্ত, বিশিষ্ট লেখক ও সাহিত‍্যিক ডা. অছিউদ্দিন আহমদ, নওশেদ খান প্রতিবন্ধী বিদ‍্যালয় (আদিয়াবাদ) এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. নওশেদ খান, নরসিংদী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এস.এম বিল্লাল হোসেন, নরসিংদীস্থ কে.কে.এম সরকারি উচ্চ বিদ‍্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলেয়া বেগম প্রমূখ। বক্তাগণ বলেন, বহুমূখী জ্ঞান আহরণের যুগপোযোগী মহামূল‍্যবান এ গ্রন্থটি ইতিহাস-ঐতিহ‍্যের স্বাক্ষ বহন করবে অনাদীকাল। বক্তাগণ পাঠকদেরকে বেশি বেশি বই পড়ার প্রতি উদাত্ত আহ্বান জানান। লেখক সামসু উদ্দিন খান বলেন, বইটি লিখতে আমার প্রায় দেড় বছর সময় লেগেছে। তিনি আরো বলেন, বইটি পড়ে সমাজের মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস এবং জ্ঞানপিপাষু গবেষক ও পাঠকদের জন‍্য এ বইটি অনন‍্য ভূমিকা রাখবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত শিক্ষা পতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. কামাল মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category