১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:০৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪,
  • 101 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী:
নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সদর উপজেলার চিনিশপুরে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেনা ক্যাম্পে পুলিশের কাছে উদ্ধার হওয়া গোলাবারুদ হস্তান্তর করে সেনাবাহিনী।

নরসিংদী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নরসিংদী সদর উপজেলাধীন ঘোড়াদিয়া, চিনিশপুর গ্রামে পরিত্যক্ত ডোবা এলাকায় কিছু এ্যামুনেশন রয়েছে, যেখানে রাতের বেলা লোকজনের আনাগোনাও লক্ষ্য করা যায়। পরে ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেংগলের একটি বিশেষ টহল দল সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি দল ডোবার বিভিন্ন স্থানে আনুমানিক ৩০-৪০ মিনিট তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে ডোবার অভ্যন্তরে পানির ভেতর লুকিয়ে রাখা মোট ৫৮২ রাউন্ড ৭.৬২০৩৯ মি. মি. বল এ্যামুনেশন (লট নং-১৭/২০১৮, বিওএফ ২৮-০৮-২০১৮, বক্স নং-৮৯) একটি ভাঙা এ্যামুনেশন বক্সসহ উদ্ধার করতে সক্ষম হয়। যা নরসিংদী জেলা কারাগার হতে লুণ্ঠনকৃত এ্যামুনেশন বলে ধারণা করা হচ্ছে।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল হুমায়ুন, ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদসহ পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category