১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:০৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় ২০ কেজি গাঁজা সহ মা ও মেয়ে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪,
  • 103 Time View

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ২০ কেজি গাঁজা সহ মা ও মেয়েকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রাম উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) ও তার মেয়ে আসমা আক্তার (২৩)।

অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোড এবং পান্থশালা ফেরীঘাটে আমি (মুহাম্মদ আব্দুল জব্বার), এসআই আমজাদ শেখ, এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল তাসলিমা আক্তারকে বিশেষ অভিযান পরিচালনা করি। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোডের সামনে থেকে দুজন মহিলাকে সন্দেহ হলে তাদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ ও পরে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, তারা এলাকায় পেশাদার মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিপূর্বেও তাদের নামে মাদক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category