
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজলার চর উজিলাব ইউনিয়নের চর উজিলাব হাজ্বী আরব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দৃষ্টিনন্দন শহিদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে।
(১৭ অক্টোবর ) বৃহষ্পতিবার সকালে উপজলার চর উজিলাব হাজ্বী আরব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দৃষ্টিনন্দন শহিদ মিনারের শুভ উদ্বোধন করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাজমুল হাসান, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাটসহ স্হনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।