১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে বারৈচা পুরাতন জামে মসজিদে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪,
  • 123 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা পুরাতন জামে মসজিদের উদ্যোগে বারৈচা সহ সকল কবর বাসীদের আত্মার মাগফেরাত কামনা ও সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বারৈচা পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সোমবার (২৮অক্টোবর) রাতে বারৈচা পুরাতন জামে মসজিদে সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
বারৈচা পুরাতন জামে মসজিদের সভাপতি মাহাবুল উল আলম (ইকবাল) এর সভাপতিত্বে এবং বারৈচা পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় সুন্নি মহা সম্মেলন প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বেলাব উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আহসান হাবিব বিপ্লব ।
প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা দারু ন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ এবং বাংলাদেশ বেতার,বিটিভি,চ্যানেল আই,বাংলা ভিশনের জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি মাওলানা ওসমান গণি সালেহী।
প্রধান আকষর্ণ ছিলেন মাইটিভি ও আর টিভির ইসলামী উপস্হাপক আলহাজ্ব মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাইফী।
বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন বারৈচা প্রাইমারি স্কুল সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা তারেক রহমান যুক্তিবাদী, বারৈচা পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আজহারুল ইসলাম,বারৈচা বাসট্যান্ড জামে মসজিদের খতিব ক্বারী মোস্তক আহম্মেদ রেজা।
প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বেলাব উপজেলার বিএনপির সদস্য সচিব এম.এ কাদির জলিল।
পৃষ্ঠপোষক ছিলেন বারৈচা বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ মুশিউজ্জামান মুশি, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ফরিদ, বায়ো কেয়ার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, বেলাব উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম,আর এম ইন্টারন্যাশনালের প্রোপাইটর মোঃ শফিকুল ইসলাম সোহাগ, মর্ডাণ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ সেন্টারের স্বত্বাধিকারী মোঃ জহিরুল হক মিলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category