১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে স্কুল ছাত্রকে গুম ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১, ২০২৪,
  • 134 Time View

 

বেলাব (নরসিংদী)প্রতিনিধিঃ

নরসিংদী বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জাবির আল মাহমুদকে  চুল কেটে  দেওয়া,গুম ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সকালে বিন্নাবাইদ কন্দুর বাড়ি মোড়ে প্রায় আধঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে জাবির আল মাহমুদের  অভিভাবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,গত ৩০ অক্টোবর স্থানীয় পূর্ব শত্রুতার জেরে মোর্শেদ আকন্দ,আঃ হালিম,এমদাদুল ইসলাম,মোশারফ হোসেন ও সজিব সহ কতিপয় সন্ত্রাসী অস্ত্র সস্ত্র নিয়ে আমাকে হত্যার জন্য  পরিকল্পনা করে। আমি জানতে পেরে বিকল্প শিবপুর সেনাবাহিনীর ক্যাম্পে সেনাবাহিনীর বরাবর লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফিরে এসে জানতে পারি আমার ছেলেকে গুম করে হত্যার হুমকি প্রদান করে। হুমকির বিষয়ে স্কুল প্রদান শিক্ষক জানতে পেরে  আমার ছেলেকে  গোপনে পিছনেন দরজা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বর্তমানে আমার ছেলে বাকরুদ্ধ অবস্থায়  রয়েছে। আমি ঘটনার তদন্ত সাপেক্ষ সুষ্ঠ বিচার দাবি করছি। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম আঙ্গুর মাষ্টার বলেন,বুধবার সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে শুনোছি  দুই শিক্ষক না কি জাহাঙ্গর আলমের ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হবে।

অভিযোক্ত মোঃ মোর্শেদ আকন্দ বলেন,আমি যতটুকু জানি জাহাঙ্গীরের সাথে  আঃ হালিমের পূর্ব বিরোধ রয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু জানিনা,জাহাঙ্গীর আলম কেন আমার বিরোদ্ধে অভিযোগ করেছে বলতে পারবো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category