১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

আমাদের বাকরুদ্ধ করে দিয়েছিল ফ্যাসিষ্ট হাসিনা সরকার বেলাবতে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২, ২০২৪,
  • 135 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব(নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল অন্তবর্তীকালীণ সরকার প্রধানের উদ্দেশ্যে বলেন,আপনি ব্যর্থ হয়ে বিদায় হোন এটা আমরা চাইনা,আপনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি এটাও চাইনা। আপনি অতি দ্রুত বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দেন এটাই আমরা চাই।
এসময় তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলের সীমাহীন নির্যাতনের কথা উল্লেখ করে বলেন,১৬ বছর এলাকায় আসতে পারিনি। কবর জিয়ারত করতেও যদি এলাকায় আসতাম ফ্যাসিষ্ট সরকার পুলিশ লেলিয়ে দিত। আমাদের কথা বলার স্বাধীনতা ছিলনা। আমাদের বাকরুদ্ধ করে দিয়েছিল ফ্যাসিষ্ট সরকার।
ক্ষমতাসীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,পৃথিবীতে কোন স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি। জনগণ তাদের টেনে হেচড়ে নামিয়েছে। আপনিও জানতেননা আপনার পতন হবে লজ্জাজনক ভাবে।
প্রশাসনের দিকে ইংগিত করে এসময় প্রধান অতিথি আরো বলেন, এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ন্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোশর
ঘাপটি মেরে বসে আসে। তাদেরকে সাবধান করে দিতে চাই।
জনসভায় আগত হাজার হাজার জনগণের উদেশ্যে প্রধান অতিথি বলেন নির্বাচন হবে। খুব শ্রীঘ্রই নির্বাচন হবে। আল্লাহর উপর ভরসা করে বলি ইনশাআল্লাহ বিএনপি নির্বাচনে বিজয়ী হবেন।

অন্তবর্তীকালীণ সরকার প্রধানের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বেলাবতে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাথাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।

শনিবার (২ নভেম্বর) বিকালে বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন বি এনপির আয়োজনে রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

আমলাব ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক  মোঃ খলিল উল্লাহ তপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) হতে নির্বাচিত বিএনপির সাবেক এমপি ও মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট সরদার সরদার সাখাওয়াত হোসেন বকুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব,সদস্য সচিব এম.এ কাদের জলিল,মনোহরী উপজেলার বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম,সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক জহিরুল হক তানভীর,চর উজিলাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুল হক দানা, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম লাল মিয়া, বেলাব সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হাই, পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সরকার, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাকাওয়ার হোসেন সাকের, বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। এসময় বক্তরা দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলাা প্রত্যাহারেরও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category