
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষ্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলাব উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা সমবায় বিভাগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম । প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুল রহমান, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমুখ।