১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:২৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করে না-খায়রুল কবীর খোকন

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩, ২০২৪,
  • 144 Time View

 

ইলিয়াছ হায়দার:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন বিএনপি কোন সন্ত্রাসী ও প্রতিহিংসার রাজনীতি করে না।আওয়ামী লীগ বলেছিল তাদের ক্ষমতা না থাকলে আওয়ামী লীগের দশ হাজার নেতাকর্মীর প্রাণ যাবে। কিন্তু কোথায় বিএনপির নেতাকর্মীদের দ্বারা আওয়ামীলীগের কোন নেতা কর্মীর প্রাণ যায়নি। বিএনপি সুশৃঙ্খল রাজনীতি করে। আওয়ামী লীগ ছিল ফ্যাসিষ্ট সরকার। দেশের জনগণ আর ফ্যাসিষ্ট সরকার চায়না। কেউ যেন গোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন অন্তবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার আহবান জানান।

শনিবার (২ নভেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা কমিটির আয়োজনে।
শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সংবর্ধনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য আকরামুল হাসান মোল্লা মিন্টু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,ভিপি মো: তোফাজ্জল হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category