
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল (অব) মো. জয়নুল আবেদীনের দিক নিদের্শনায়
চর উজিলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে্ মঙ্গলবার (৬ নভেম্বর) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারৈচা বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা সাইফুর রহমান ভূঁইয়া বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাউসার।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁইয়া,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তারেক আল হোসাইন ভুঁইয়া ,উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক ভূঁইয়া,
বারৈচা বাজার বণিক সমিতির সভাপতি মুশিউজ্জামান মশি, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন আগুর প্রমুখ।
এসময় বক্তারা বিগত আওয়ামীলীগ সরকারের আমলের সীমাহীন নির্যাতনের কথা উল্লেখ করে বলেন,১৬ বছর কথা বলতে পারিনি। আমাদের কথা বলার স্বাধীনতা ছিলনা। ফ্যাসিষ্ট ক্ষমতাসীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালাই না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল (অব) মো. জয়নুল আবেদীনের
হাতকে শক্তিশালী করার লক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করতে হবে।