
মোঃ বাদল মিয়াঃ
মাধবদীস্থ ভগীরথ পুর লালমিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় গরীব, দুঃস্থ, অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা উপস্থিত থেকে খাবার ও নগদ টাকা বিতরন করেন । এসময় আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।
উল্লেখ্য ১৫ দিন পর পর এই আয়োজন করা হয় পাভেল ফাউন্ডেশন এর উদ্যোগে।