১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১৬, ২০২৪,
  • 147 Time View

 

হাবিব উল্লাহ:

 মনোহরদী উপজেলায় চোর সন্দেহে ফজলুর রহমান  (৫০) নামে এক ব্যবসায়ীকে হত্যা অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ নভেম্বর)দিবাগত রাতে উপজেলার দৌলতপুর  ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান একই   উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে এবং স্থানীয় খিদিরপুর বাজারের মুদি ও কাচামাল ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের  আমির হোসেনের বাড়িতে অটো রিকশা চুরি করতে গেলে ফজলুর রহমানকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্বার্শবর্তী গ্রামের খোকা মিয়ার  পুকুর পার নিহতের লাশ ফেলে রেখে যায় আমির হোসেন।

নিহতের স্বজনের সাথে কথা বলে জনা যায়, ফজলুর রহমানের কোন সময় চুরির স্বভাব ছিলনা। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাস থেকে আসার পর সে কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিল। এমনিতে তার কোন শত্রু ছিলনা। এখন কি কারণে তাকে মারা হয়েছে আমরা বুঝতে পারতেছিনা। থানায় অভিযোগ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার কারণ উদঘাটন করলেই বুঝা যাবে তাকে কেন মারা হলো।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category