১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:০৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর মনোহরদীতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক টিপুর উপর দুর্বৃত্তদের হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১৬, ২০২৪,
  • 192 Time View

 

মনোহরদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোহরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক “সাম্মির রহমান টিপুর” উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সাংগঠনিক কাজে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের নেতা-কর্মীদের বাড়ি ভাংচুর ও লুটপাট কৃত ব্যবসা প্রতিষ্ঠান দেখতে গেলে, একদল উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করেছে  সাম্মির রহমান টিপুকে।

পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় সাবেক এই ছাত্রদলের সাধারণ সম্পাদক কে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দার ঝড়।

উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলেন, সাম্মির রহমান টিপু বিএনপি’র দুর্দিনে কারা নির্যাতিত একজন ত্যাগী ছাত্রনেতা,ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে মনোহরদী উপজেলা ছাত্রদলকে, বিগত ১৬ বছর যাবত আওয়ামীলীগ সরকারের মামলা হামলা নিপীড়নের মধ্য দিয়েও দলকে সাংগঠনিক ভাবে আগলে রেখেছেন। বিভিন্ন সময় মামলা হামলা এবং হয়রানির শিকার হয়েছেন। ছাত্রনেতা সাম্মির রহমান টিপুর পিতা “আব্দুল খালেক মিয়া” মনোহরদী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক  ও মনোহরদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।  ছিলেন মনোহরদী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন মনোহরদী পৌরসভার সফল মেয়র। টিপুর পারিবারিক সুনাম ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুষ্কৃতিকারীরা তার উপরে অতর্কিত হামলা চালায়, আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে পরিবারটি আওয়ামী লীগ সরকারের বিগত বছরগুলোতে নির্যাতিত ছিল,বিএনপি’র দুঃসময়ে উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে সরব ভূমিকা পালন করেছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category