১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২৩, ২০২৪,
  • 143 Time View

নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তদবাদী সাংবাদিক ফোরাম ও নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ওবায়দুল ইসলাম। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের প্রকাশক সম্পাদক সোহেল আহমেদ ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী শাখার প্রধান সমন্বয় এবিএম আজরাফ টিপু ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নরসিংদী সদর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্নয়ক মাসুদ রানা বাবুল। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন, মাধবদী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রেজাউল করিম, নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ড. শরীফ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, নরসিংদী ব্লাড ডোনার ক্লাবের সভাপতি সাহিদ সরকার, নরসিংদী জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল , ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ মিয়া, নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সচিব খালেদ মাহমুদ, নরসিংদীর সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান পিটু, ইউসুফ ভূইয়া, কাজি জয়নাল , মাইনুদ্দিন সরকার, শেখ জাহাঙ্গীর রনি, আব্দুস সালাম, তালাত মাহমুদ প্রমুখ। আহত সাংবাদিকদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম ও ক্রাইম রিপোর্টার ইউনিটির অফিস উদ্ভোদন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক সোহেল আহমেদ ও এবিএম আজরাফ টিপু সহ নেতৃবৃন্দ । সংবর্ধনা দেয়া হয় আন্দোলনে আহত সাংবাদিক মাজহারুল ইসলাম, আঃসালাম, সাগর মিয়া, ইউসুফ ভুইয়া, জাহাঙ্গীর আলম কে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category