১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:০৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১ আহত আরও ৩ জন

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২৩, ২০২৪,
  • 136 Time View

 

মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর জেলার মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ আইন উদ্দিন (৪৮) নামে একজন নিহত। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার বীরগাঁও গ্ৰামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন, নিহতের স্ত্রী তাছলিমা আক্তার, ছোট ভাই মাইন উদ্দিন, ও ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার সাথী।

এ বিষয়ে এলাকাবাসী জানান, দীর্ঘ ১ মাস যাবত আইন উদ্দিনের প্রতিবেশী রফিকুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম একিই গ্ৰামের জালাল উদ্দিনের ছেলে।

এই জমি সংক্রান্ত বিরোধের জেরে আজ রফিকুল ২০-৩০ জন লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় আইন উদ্দিনের পরিবারের ৪ জন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তিনি মারা যান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ জুয়েল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category