
মোঃ বাদল মিয়াঃ
নরসিংদীর মনোহরদীতে মরহুম ডাঃ আঃ রশিদ মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে আটগ্রাম ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আঃ রশিদ মেমোরিয়াল ট্রাষ্ট ও সম্রাট ট্রান্সলাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোখলেছুর রহমান মোল্লা। খেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন মরহুম ডাঃ আঃ রশিদ মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা।
উক্ত ফুটবল টুর্নামেন্টে ৮টি গ্রামের ফুটবল দল অংশ গ্রহণ করেছিল। তনমধ্যে ফাইনাল খেলায় পাঁচকান্দি ফুটবল একাদশ ৪-২ গোলে চ্যাম্পিয়ন ও প্রতাপমহল ফুটবল একাদশ রানার্সআপ হয়েছে। চ্যাম্পিয়ন দল ১ম পুরুষ্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার্সআপ দল দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি টেলিভিশন পেয়েছে।
সফলভাবে টুর্নামেন্ট সমাপ্তির জন্য খেলা সংশ্লিষ্টদেরকে মরহুম ডাঃ আঃ রশিদ ট্রাষ্টের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা আন্তরিক ধন্যবাদ জানান। এবং এলাকার থাকা মুরুব্বিয়ান ও যুবক সহ পরিচালনার দায়িত্বে থাকা সকল কে ধন্যবাদ জানানোর পাশা-পাশি এলাকার সকল কে আস্বস্ত করেন যে ভবিষ্যতে টুর্নামেন্ট এর ধারাবাহিকতা বজায় রাখবেন এতে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী হযরত আলী,বিশিষ্ট ঠিকাদার আবুল কালাম আজাদ,ব্যবসায়ী কামরুল ইসলাম ভূইয়া, জসিম উদ্দিন মোল্লা,সাবেক ইউপি সদস্য আবুল হাসেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।