১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বর্ণিল ও নান্দনিক আয়োজনে বিদ্যাবাড়ি’র বর্ষপূর্তি ও ইচ্ছে পূরণ এর অভিষেক সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২, ২০২৪,
  • 138 Time View

 

নিজস্ব প্রতিবেদক:
বিশুদ্ধ জ্ঞানে, সমৃদ্ধ জাতি এই স্লোগানে ২ বছর আগে মাধবদীতে প্রতিষ্ঠিত হয় “বিদ্যাবাড়ি”। গত ৩০ নভেম্বর, ২০২৪ রোজ শনিবার, বিকাল ৩.০০ ঘটিকায় মাধবদীর পালকি কনভেনশন সেন্টারে বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা সভাপতি ও হাজী আবেদ আলী কলেজের প্রভাষক বেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিদ্যাবাড়ির বর্ষপূর্তি ও ইচ্ছে পূরণ এর অভিষেক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্রিিকর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ, গবেষক প্রফেসর কালাম মাহমুদ।অন্যান্য আলোচক হিসেবে যথাক্রমে বিদ্যাবড়ির উপদেষ্টা অ্যধাপক মোহাম্মদ মেখ সাদী, মাধাবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রাশীদ শাহ ফকীর, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন। বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুল মোতালিব হোসেন, পরিচালক, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্রিরস, অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াদুদ, মাধবদী ক্লাব লি. এর প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন ভূইয়া প্রধান, যুবনগর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ, বিদাবাড়ির পৃষ্ঠপোষক ফজলুল হক মিলন, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. নুরুল হক, হৃদয় বাংলা যুব সংঘের সভাপতি মো. আরাফাত রহমান, মো.আফজাল হোসেন, স্বত্ত্বাধিকারী নীহাল ফেব্রিকস এন্ড টেকªটাইল, রসূলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান খোকন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, আল মিকাত বির্ল্ডাস লি. এর পরিচালক মো. সোহেল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সুধীজন, গুণীজন ও বিদ্যাবাড়ি পরিচালনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যাবাড়ি ইতিমধ্যে জেলাব্যাপী একটি ইতিবাচক ছবি অংকন করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে।বিদ্যাবাড়ির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা সকল ধরনের সহয়োগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান পরিচালন করেন বিদ্যাবাড়ির নির্বাহী সদস্য মেহেদী হাসান রুবেল এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহবায়ক কামরুজ্জামান সরকারসহ বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category