১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধারসহ আটক-২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪,
  • 135 Time View

 

মোঃ বাদল মিয়াঃ

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধারসহ আটক হয়েছে দুইজন।

সোমবার (২ ডিসেম্বর-২০২৪ ইং) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ,ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২)ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন যাবত শুনতে ছিলাম একটি বড় ধরনের চালান আসবে।অনেক দিন যাবত তার উপর নাজরদারি ছিলো এবং আমাদের লোকজনদের দিয়ে জাল পেতে রেখে ছিলাম। সেই গোপন খবর পেয়ে আমাদের টীম নিয়ে এলাকায় অবস্থান নেই।আমাদের উপস্থিতি টের পেয়ে সটকে যাওয়ার চেষ্টা করেলে আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে পেরেছি।বাড়ির মালিক আবেদা আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।

পরে আমরা তার বসতঘরে ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করেছি।

মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী মিলে এই অভিযান পরিচালনা করেছি।মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানটি পরিচালনা করেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category