
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা মোড়ে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার নিজস্ব কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জমকালো ও বণার্ঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানর আয়োজন করেন চেতনা পরিবার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী। প্রধান অতিথি মনজুর এলাহী ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, কুশীলব ও প্রতিনিধিরা মিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
এসময় প্রধান অতিথি আগত অতিথি ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এসময় বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি সাপ্তাহিক চেতনা পত্রিকা এবং প্রতিষ্ঠানের সকল প্রতিনিধি ও কর্মকতাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।