১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবোতে গণসংযোগ ও পথসভা করেছেন- আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪,
  • 144 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে শনিবার (৭ডিসেম্বর) বেলাবোতে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি বলেন সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য,বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান করেন।পথ সভা শেষে বাজনাব ইউনিয়নে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বাজনাব ইউনিয়নের আমৃত্যু সভাপতি আঃ সোবহান ভূঁইয়ার স্মরনে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন,
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশ বাচাও, মানুষ বাচাও, স্লোগানকে লালন করে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে, তিনি ভারতের আসামে বাংরাদেশের উপহাইকমিশনে উগ্রবাদিদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পুরানোর ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন।

সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় এবং হাসান হাফিজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত,বেলাবো উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সোহরাব মিয়া,সদস্য সচিব মোস্তফা মিয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেন সহ
উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category