১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবো উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪,
  • 131 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিন:

নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘সারোয়ার হোসেন অপুকে তার বাড়ি হতে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় শিবপুর থানার মামলায় মো. ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।’

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category