
মোঃ সাইফুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) পালিত হয়েছে রায়পুরা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সেক্টর কমান্ডার বীর উত্তম ব্রিগেডিয়ার নুরুজ্জামানের নেতৃত্বে ৩নং সেক্টরের মুক্তিযোদ্ধারা এই দিনে হানাদার পাকিস্তানিদের কবল থেকে রায়পুরাকে মুক্ত করেন।
এ উপলক্ষে শনিবার সকালে রায়পুরা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে উদযাপন কমিটির ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ফজলুর রহমান, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন শ্যামল, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহম্মেদ চৌধুরী মানিক, পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন মাস্টার সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা।