১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪,
  • 134 Time View

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
অত্যন্ত চমৎকার আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস এবং ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বারৈচায় অবস্হিত গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল।

প্রান্তিক মানুষের সু-চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যকে সামনে রেখে সফলতার সাথে চারটি বছর অতিক্রম করে ৫ম বছরে পদার্পণ করে গ্রীণ লাইফ স্পেশালাইজড হসপিটাল।
উঁচুনিচু বন্ধুর পথ অতিক্রম করে এই যে বিজয়ের উল্লাস তা সকল শুভাকাঙ্ক্ষীদের সাথে ভাগ করে নিতে একই সাথে বিজয় দিবস এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত মুখরিত ছিল দূরদূরান্ত থেকে শুভেচ্ছা জানাতে আসা অতিথি শুভানূধ্যায়ীদের পদচারণায়। সকলের মূল্যবান বক্তব্য, পরামর্শ, দিকনির্দেশনা, গঠনমূলক আলোচনা, র‍্যাফেল ড্র, উপহার বিতরন আয়োজনটিকে পরিপূর্ণ ও আড়ম্বরপূর্ণ করে তুলেছে। বারৈচা গ্রীন লাইফ স্পেশালাইজ্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ অভির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঁচু-নিচু, ধনী-গরীব জনমানুষ নির্বিশেষে সকলের অত্যন্ত ভালবাসার এবং সার্বজনীন স্বীকৃত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নরসিংদী জেলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক (শামীম) ।

তিনি তার মূল্যবান বক্তব্যে তরুন প্রজন্মের সমাজ সেবায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদেরকে তিনি মানবসেবার ব্রত নিয়ে সৎ ভাবে,আরও উন্নত চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে সচ্ছতার এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ হতে আহ্বান করেছেন। উপস্থিত সকল তরুণ উদ্যোক্তাগণ ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন শ্রদ্ধেয় সিভিল সার্জনের এমন প্রাণবন্ত বক্তব্যে।

অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন অত্যন্ত কর্মদক্ষতা সম্পন্ন ও বিচক্ষণ ব্যক্তিত্ব বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা।
আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ এ এস এম এহতেশামুল হক, নরসিংদী জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মো: নোমান,

নরসিংদী জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এম ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টার, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বারৈচা অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোঃ মজিবুর রহমান, বারৈচা বাজার (বণিক) সমবায় সমিতির সাধারন সম্পাদক কবির আহম্মেদ বেলাব প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু,সাধারণ সম্পাদক আমিনুল হক, বারৈচা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল হক রুকন, বারৈচা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শামসুল রহমান কাজল প্রমুখ।

সফল সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলা গণ্যমান্য এমন সকল ব্যক্তিবর্গের উপস্থিতি, তাদের মূল্যবান মতামত, পরামর্শ আয়োজনটিকে দারুনভাবে সফল করে তুলেছে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন হসপিটালটির পরিচালকবৃন্দ, সাংবাদিক বৃন্দ, বেলাব ও রায়পুরা উপজেলার সকল পল্লী চিকিৎসক এবং ফার্মাসিস্টবৃন্দ।
মৌলিক চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের মাঝে মানসম্মত, সঠিক ও উন্নত চিকিৎসা সেবা দানের সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে গ্রীণ লাইফ স্পেশালাইজড হসপিটাল বারৈচা। সুদক্ষ পরিচালনা পর্ষদ, স্বনামধন্য ডাক্তারবৃন্দ, উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ভূল রোগ নির্ণয় সহ চমৎকার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পারায় প্রতিষ্ঠিত হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রতিষ্ঠানটিকে।

নরসিংদী জেলা সদর, বেশ কয়েকটি উপজেলা এবং আশেপাশের সকল গ্রাম থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার প্রায় চারশত মানুষের এই জাকজমকপূর্ণ সুন্দর আয়োজনটিকে অত্যন্ত চমৎকার সাংগঠনিক দক্ষতার সাথে সুশৃঙ্খলভাবে সঞ্চালনা,পরিচালনা এবং অত্যন্ত সফল ভাবে সম্পন্ন করেছেন।
আগত অতিথি এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেছেন হসপিটালটির পরিচালকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category