১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪,
  • 132 Time View

 

শাহানাজ ইসলাম:

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড গুলির কার্তুজসহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেইটের সামনে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি নীল রং এর স্যামসাং ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল মিয়া রাসেল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে। অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা সহ অন্যান্য ফোর্স।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আদিল মাহমুদ।

এ সংক্রান্ত ব্যাপারে রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা রুজুর কথাও বলেন ওসি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category