১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:১২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

শিবপুরে দিলরুবা ও এনামুলের সংবর্ধনা অনুষ্ঠান‌

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪,
  • 138 Time View

ইলিয়াছ হায়দার:
শিবপুরে গাঁও সংঘের উদ্যোগে ২ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জজ কোর্টের সাবেক পিপি, সিনিয়র আইনজীবী এডভোকেট এম.এ হান্নান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিরা হলেন ।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ড.শাহনওয়াজ দিলরুবা খান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট, ঢাকা জেলার দায়রা জজ আদালতের এডিশনাল পি.পি এড. মো: এনামূল হক খান (এনাম)।সমাজে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক দীর্ঘ আলোচনা ও বক্তব্য শেষে ফুল ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
ড.শাহনওয়াজ দিলরুবা খান বলেন, এই গ্রামে আমাদের জন্ম। আমাদের বেড়ে ওঠা। এখান থেকে অনেক জ্ঞানীগুণীর জন্ম হবে। আজকে আমরা অতিথি এটা একটা গর্বের বিষয়। নিজের জন্মস্থানে নিজে এমন একটি সম্মান পাওয়া গর্বের। ছোটবেলার আনন্দময়, স্কুলের জীবন খুবই উপভোগ্য ছিল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, কাস্টমসের অতিরিক্ত কমিশনার হাছান মুহাম্মদ তারেক রিকাবদার,সাবেক শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন দর্জি,দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category