১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৩৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদী বেলাব তে সংখ্যালঘুদের ২০০ বছরের পুরানো মার্কেট জবরদখলের চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪,
  • 123 Time View

ক্রাইম রিপোর্টার:
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে অবস্থিত ২০০ বছরের পুরনো শশধর মাস্টার মার্কেটটি জবরদখলের চেষ্টা করছেন ভূমিদস্যু আতাউর মিয়া ও তার সহযোগীরা।
শশধর মাস্টার পরিবারের সূত্রে জানা যায়, তাদের বংশগত সম্পত্তি হিসেবে দীর্ঘ দুই শতাব্দী ধরে এই মার্কেটটি তারা ভোগদখল করে আসছেন। বর্তমানে মার্কেটটিতে প্রায় ৫০টি দোকান রয়েছে, যেখানে ব্যাংক এশিয়া, বিসমিল্লাহ ইলেকট্রনিক্স, ফ্যাশন , সুতার দোকান, কাপড়ের দোকান ফ্যাশন হাউজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

ভূমিদস্যুদের তৎপরতা
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর মিয়া গং জাল দলিল তৈরি এবং পেশিশক্তি ব্যবহার করে এই ঐতিহ্যবাহী মার্কেটটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শশধর মাস্টারের ছেলে প্রশান্ত অভিযোগ করেছেন, সংখ্যালঘু পরিবার হওয়ার কারণে তাদেরকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে এবং নির্যাতনের শিকার হতে হচ্ছে। পাশাপাশি হত্যার হুমকি দিচ্ছে আতাউর মিয়া গং।

ব্যবসায়ীরা জানান, শশধর মাস্টারের কাছ থেকে তারা বহু বছর ধরে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। শশধর মাস্টারের মৃত্যুর পর তার ছেলে প্রশান্ত বাবু কাছে নিয়মিত ভাড়া পরিশোধ করছেন তারা। ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মালিক জানান, ২০১৩ সালে শশধর মাস্টারের কাছ থেকে ভাড়া নিয়ে চারতলা ভবনে ব্যাংক পরিচালনা শুরু করেন, যা এখনও অব্যাহত রয়েছে।

আইনি প্রক্রিয়া এবং হুমকি
এই জমি নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। আইনজীবী সহকারী সেলিম মিয়া জানিয়েছেন, একটি চক্র পরিকল্পিতভাবে এই জমি জালিয়াতি করে দখলের চেষ্টা করছে। মামলা পরিচালনাকারী নাজমুল কাদিরের চেম্বারে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মাস্টারের ছেলে জানান, প্রশান্ত জানান “আমরা ওয়ারিশ সূত্রে এই মার্কেটের মালিক এবং দীর্ঘদিন ধরে এটি ভোগদখল করে আসছি। কিন্তু আমরা সংখ্যালঘু হওয়ায় ভূমিদস্যুরা আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার, এবং ভারতের হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দেশবাসীর সহযোগিতা চাই।”

দেশবাসীর প্রতি আহ্বান
সংখ্যালঘু এই পরিবারের ওপর অন্যায় ও নির্যাতন বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একদিকে ঐতিহ্যবাহী এই মার্কেট রক্ষার দাবি, অন্যদিকে সংখ্যালঘুদের মৌলিক অধিকার সুরক্ষিত করার তাগিদে সকলের সহযোগিতা প্রত্যাশা করছে সংখ্যালঘু শিক্ষক পরিবার।

সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সুশীল সমাজ, গণমাধ্যম, এবং প্রশাসনের যৌথ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও তদন্তের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা উচিত। শশধর মার্কেট এর বর্তমান মালিক প্রশান্ত জানান একজন শিক্ষক পরিবারের সন্তান হিসেবে ও সংখ্যালঘু হিসেবে আমি প্রশাসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্য সহযোগিতা চাই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category