
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতায় বিশেষ অবদান গৌরবময় ভূমিকার স্বীকৃতি স্বরুপ নরসিংদী বেলাবরের কৃতি সন্তান দৈনিক বাংলাদেশ সমাচারেের বেলাব উপজেলা প্রতিনিধি,সাপ্তাহিক খোরাক পত্রিকার স্টাফ রিপোর্টার ও বেলাব প্রেসক্লাবের সদস্য মোঃ বাদল মিয়াকে দৈনিক বাংলাদেশ সমাচারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীতে কৃতি সাংবাদিক ২০২৪ ইং সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) ২৪ ইং রাজউক ভিআইপি অডিটোরিয়াম মতিঝিলে
গুনিজনদের উপস্থিতিতে সম্মাননা বিতরণ করা হয়।
দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড.খান আসাদুজ্জামান (পিভিএস) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
ফিজিক্যাল ইনফ্রস্ট্রাকচার ডিভিশন প্লানিং কমিশন পরিকল্পনা মন্ত্রানালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি ২০২২ সালে সাপ্তাহিক খোরাক এবং জোনাকি (আইপি টিভি) থেকে সাংবাদিক সেরা সাংবাদিক হিসাবে ভূষিত হন।
তার এ কৃতিত্বে বেলাব উপজেলা প্রশাসন,বেলাব প্রেসক্লাব অভিনন্দন জানিয়াছেন।