১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪,
  • 132 Time View

 

নিজস্ব প্রতিবেদক:
একযুগ পর নান্দনিক আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে রায়পুরার হাসনাবাদ বাজারে আনুষ্ঠানিক ভাবে অফিস উদ্বোধন করেন জামায়াত নেতৃবৃন্দ।

রায়পুরা থানা পশ্চিম শাখার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মোঃ আদিল ভূইয়ার সভাপতিত্বে ও থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি উপাধ্যাক্ষ মাওলানা মো : আমজাদ হোসাইন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসনাবাদ বাজার পরিচালনা পরিষদের সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম ও হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা সদর সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের কার্যনির্বাহী সদস্য ও আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফাহাদ রহমান, বাংলাদেশ চাষি কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, মির্জানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category