১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪,
  • 131 Time View

 

ইলিয়াছ হায়দার:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

তিনি সভায় ৩১ সভার বিস্তারিত বর্ননা করেন এবং দফাগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। ২৯ ডিসেম্বর রবিবার সন্ধায় নরসিংদীর শিবপুর উপজেলা সদরে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস বিকাবদার কালা মিয়া। আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান,সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ও উপজেলা যুব দলের সহসভাপতি রানা মৈশান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তরুণ মৃধা প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় শিল্পীগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category