১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে-আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫,
  • 138 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক  সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। শুক্রাবার (৩ জানুয়ারী )নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মীসভা ও জনসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি এ দাবি জানান।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন,দলের সাইনবোর্ড ব্যবহার করে যদি কেউ অপকর্মে জড়িত হয় তাদের স্থান দলে নেই। তাদের প্রয়োজনে আইনের আওতায় আনা হবে। কোনো প্রকার অন্যায়-জুলুম করবেন না। এটা সব সময় মনে রাখবেন।

তিনি বলেন,বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দল ও অঙ্গসংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। দলে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন। তিনি ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা। বেলাব উপজেলার বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং বেলাব উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার,সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন,বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বিল্লার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন টিটু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম সবুজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোস্তফা মিয়া,নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সদস্য মোবারক হোসেন, বেলাব উপজেলা ছাত্রদল নেতা পাপন হাসান সহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category