
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মরহুম মুঞ্জুরুল হোসেন ভূইয়ার স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে লাখপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি এস.এম. শৈবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের
সঞ্চালনায় উক্ত স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লাখপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক আমিনুল হক, প্রধান আলোচক ছিলেন লাখপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নাসরীন আক্তার।
স্বরণ সভা ও দোয়া মাহফিলে মুঞ্জুরুল হোসেন ভূইয়ার পরিবারের সদস্য, শিক্ষক, অভিভাবক, ছাত্র /ছাত্রীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্হিত ছিলেন।