
ইলিয়াছ হায়দার:
আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের নবীন বরণ বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাহমুদা পারভীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের চেয়ারম্যান শেখ আজিজ উদ্দিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া ও সায়েন্টিস্ট, আইসিডিডিআর, বি’র ফাহমিদা তোফায়েল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের প্রতিষ্ঠাতা শেখ সাবিনা।
অনুষ্ঠানের প্রথম পর্বে সূচনা সংগীত, উদ্বোধনী নৃত্য এবং অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
২০২২ সালের গ্রেডিং পদ্ধতিতে অনুষ্ঠিত ৪র্থ বর্ষ বি.এসসি (সম্মান) পরীক্ষায় সাফল্যের জন্য দুটি বিভাগের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেনন
বিশেষ অতিথির বক্তব্যে বিবি রাসেল বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে চিন্তাভাবনায় নতুনত্ব আনতে হবে।
অধ্যক্ষ মাহমুদা পারভীন বলেন, শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন নয়, বরং নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে সুনাগরিক হতে হবে।