
মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ রোজ সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে মহিলা পরিষদ বারৈচা কাযার্লয়ে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এবং বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় আলোচনা সভায় বিভিন্ন প্রাথমিক শাখার সদস্য বৃন্দ,স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সুধীজনসহ প্রায় ২০০ নারী কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। আন্তর্জাতিক নারী দিবসের তাপর্য নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সহসাধারণ সম্পাদক আসপিয়া আক্তার, এ,এন,এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহঃশিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জাহানুলহক বাবুল,বিশিষ্ট সমাজসেবক ও এনজিও কর্মী শামসুলহুদা বুলবুল, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধরসহ প্রমুখ। এ সময় ৮মার্চের ইতিহাস তুলে ধরেন এবং নারী আন্দোলনের সম্পৃক্ততার তুলে ধরেন। ধষর্ণ, গণধর্ষণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার বক্তাগন ক্ষোভ ও নিন্দা জানায়।
বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি বলেন প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই শ্লোগান কে সামনে রেখে ৮ মার্চ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। আলোচনা সভার শেষে শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও বারৈচা বাজার রায়পুরা রোডে একটি র্যালি বের করা হয়।