৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:২৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২, ২০২৫,
  • 122 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবো উপজেলার চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দিনব্যাপী চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ছাত্র ছাত্রী কর্তৃক আয়োজিত প্রথম ঈদ পুনর্মিলনী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আবু তাহের মাসুদের সভাপতিত্বে এবং ইন্জিনিয়ার পারভেজ,মাসেক রাব্বানী, আবদুল্লাহ মামুন,আল ইমরানের সঞ্চালনায় উক্ত ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং
লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি এ্যাড.মোঃ অলিউর রহমান কাওছার,
চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, চর উজিলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক দানা,বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, সদস্য মোঃ বাদল মিয়া, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র /ছাত্রী, অভিভাবকসহ বিভিন্নশ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জি- বাংলা সারেগামাপা মিউজিক্যাল সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেল ও বাংলার গায়েন সংগীত শিল্পী রাবেয়া সেতু।
অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন চর আমলাব মাধামিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category