১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:২৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

ঈদুল আজহা সামনে রেখে জমজমাট বীরগাঁও চৌরাস্তা পশুর হাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৩, ২০২৫,
  • 284 Time View

 

হাবিব উল্লাহ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও চৌরাস্তা বাজারে বসেছে গরু ও ছাগলের বিশাল পশুর হাট। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটজুড়ে ছিল জমজমাট পরিবেশ।

বিভিন্ন এলাকা থেকে আসা খামারি ও ব্যাপারীরা হাটে এনেছেন নানা জাতের গরু, ছাগল ও মহিষ। ছোট থেকে শুরু করে মাঝারি ও বড় আকৃতির পশুতে ভরপুর হয়ে উঠেছে বাজার। বিশেষ করে দেশি জাতের ষাঁড় ও সাদা ছাগলের প্রতি ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।

স্থানীয় এক খামারি আব্দুর রশিদ বলেন, “আমার খামারে এবার ১০টি গরু প্রস্তুত করেছি। হাটে ভালো দাম পাচ্ছি, ক্রেতাদের আগ্রহও বেশ ভালো। আশা করছি ঈদের আগেই সব বিক্রি হয়ে যাবে।”

একই হাটে গরু কিনতে আসা ক্রেতা মনির হোসেন জানান, “এবার পশুর দাম কিছুটা বেশি হলেও গরুর মান ভালো। আলোচনার মাধ্যমে দরদাম করে উপযুক্ত দামেই গরু কেনা যাচ্ছে।”

হাট পরিচালনা কমিটির বলা হয়েছে, “আমরা হাটে নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিচ্ছি। ক্রেতা-বিক্রেতারা যেন নিরাপদ পরিবেশে বেচাকেনা করতে পারেন, সে জন্য নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।”

পশুর হাটে পশু ডাক্তারদের উপস্থিতি, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং পরবর্তী স্বাস্থ্যবিধি মেনে চলার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ঈদুল আজহার আগে আরো কয়েকবার হাট বসবে এবং ক্রেতাদের ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category