
মোঃ বাদল মিয়া,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
মুসলিম মিল্লাতের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ -উল আযহা উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়াছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
নরসিংদী জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।
মাওলানা জাহাঙ্গীর আলম বলেন – ঈদ মুসলিম জাতীর জন্য একটি আনন্দের দিন। আসুন আমরা সবাই এ আনন্দের দিনকে উদ্দেশ্য করে অতিতের সব লোভ- লালসা, হিংসা- বিদ্বেষ ভুলে গিয়ে একটি সুন্দর জীবন গঠন করি। তিনি বলেন পবিত্র ঈদ -উল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র
ঈদ -উল আযহা আমাদের মধ্যে গড়ে উঠুক পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ -উল আযহা। দেশ- বিদেশে অবস্হিত সকল মুসলিম ভাই- বোনদেরকে কে জানাই পবিত্র ঈদ -উল আযহার শুভেচ্ছা।