৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত এক আহত দশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫,
  • 125 Time View

 

নিজস্ব প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবতে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশ সহ অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলা সদরের মাটিয়ালপাড়া ও চরবেলাব গ্রামবাসীর মধ্যে দফা
য় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২৬) বেলাব সদর ইউনিয়নের চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।

খবর পেয়ে দুপুরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১১ জুন) গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে চরবেলাব এবং মাটিয়ালপাড়া গ্রামের কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এসময় মারধরে তিনজন আহত হয়।

এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্দ গ্রামবাসী। এসময় রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষে চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬) নামের একজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। সাইফুলের মরদেহ বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মুশফিকা ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত ও একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category