১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 145 Time View

 

শাহানাজ ইসলাম:
রায়পুরা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন।

আজ শনিবার (১৪ জুন) নরসিংদী প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহমান খোকন।

তিনি বলেন, আমি রায়পুরা উপজেলা বিএনপির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক। জাতীয়তাবাদী ছাত্রদলে সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে রাজনৈতিক জীবন শুরু করে প্রায় ৩৯ বছর যাবৎ বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয় রয়েছি। দলের দুর্দিনে সাহসিকতার সাথে ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে বার বার কারা নির্যাতিত হয়েছি। ৫ আগষ্টের পর দলের নির্যাতিত নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রায়পুরা উপজেলায় তৃণমূল পর্যায়ে দলকে আরো সু-সংগঠিত করতে কাজ করে যাচ্ছি। জন মানুষের কল্যাণ করাই একজন রাজনৈতিক কর্মীর জীবনের লক্ষ্য, সে লক্ষ্যেই আমি নিবেদিত রয়েছি।

তিনি আরও বলেন, অতি দুঃখ ও পরিতাপের বিষয় এই যে সম্প্রতি রায়পুরা উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগ বিষয়ে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, ভুল তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। প্রকাশিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সত্য নয়। ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন রায়পুরা উপজেলা প্রশাসন, এতে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে গণমাধ্যমে যেসব অপপ্রচার করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে সংবাদ প্রচারে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি অনুরোধ করছি।

সাংবাদিক সম্মেলনে আব্দুর রহমান খোকন ছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সহ সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি এম ফখরুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহাম্মদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির সম্পাদক ফারুক আহমেদ কাজল, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আরফিন আসাদ, প্রচার সম্পাদক শরিফ হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমূখ।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাগর তার ফেসবুকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগে টাকার লেনদেন হয়েছে বলে প্রচার করলে বেশকিছু মিডিয়া সাগরের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করে। যেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু’র সম্পৃক্ততার অভিযোগটি কোনোরকম প্রমাণ ছাড়াই প্রচার করা হয়। এর পরপরই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি আমলে নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং নিন্দা জানান। পাশাপাশি যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাগরকে মানসিকন বিকারগ্রস্ত বলে মন্তব্য করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আলোচনা-সমালোচনা শুরু হলে সাথে সাথে গত ১১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category