১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে বিএনপির পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 134 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ শুরু করেছেন বিএনপির নরসিংদীর-৪ (বেলাব-মনোহরদী) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

চর উজিলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গত রবিবার (১৫ জুন) দিনব্যাপী উপজেলার বারৈচা ( বাজার) বাসস্ট্যান্ড,আমলাব পশ্চিম পাড়া,চর উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন , উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান,
বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃবিল্লাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, সদস্য সচিব মোঃ সবুজ মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু, সদস্য সচিব মোস্তুফা কামাল মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো:মোবারক হোসেন, চর উজিলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বিল্লাল মিয়া, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিঠুন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category