১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫,
  • 118 Time View

 

মোঃ বাদল মিয়া:

নরসিংদীর রায়পুরায় “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (সিজন-২)” উদ্বোধন হয়েছে। খেলায় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো।
শনিবার বিকেলে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন শিকড় সন্ধানী লেখক, সাহিত্যিক, লোকসংস্কৃতি গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে ফখরুল হাসান বলেন,“মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই। তরুণদের সৃজনশীল পথে ধরে রাখতে এবং মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।” অনুষ্ঠানে আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সৈয়দ বিল্লাল হোসেন, নরসিংদী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মমিন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এনামুল হাসান তামজীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর তালুকদার, জিয়া মঞ্চের সভাপতি আবুল হাসান মৃধা, বিশিষ্ট ক্রীড়াবিদ এম আর মামুন, ছাত্রদল নেতা এম এইচ তানিম চৌধুরী এবং আয়োজক কমিটির সদস্য কাজী রায়হান, রিয়াজ, রাশেদ বেপারী, ওয়াফিক মোল্লা, কবির মৃধা, রাশেদ, সিয়াম প্রমূখ। আয়োজক কমিটি জানান, আরাফাত রহমান কোকো স্মৃতি রক্ষার্থে আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২০২৫ (সিজন-২) আয়োজন। উদ্বোধনী খেলায় খলাপাড়া একাদশ বনাম স্কুটার আব্দুর গফুর একাডেমি মধ্যকার খেলা হয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত সময়ে স্কুটার আব্দুর গফুর একাডেমি ৫–৩ গোলের ব্যবধানে খলাপাড়া একাদশকে পরাজিত করে বিজয়ী হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category