
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাব উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা
নজিব উদ্দিন খান কলেজের ২০২৫ ইং এইচ.এস.সি পরিক্ষার্থীদের (১১তম ব্যাচ) বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে শহীদ মুক্তিযোদ্ধা
নজিব উদ্দিন খান কলেজের আয়োজনে কলেজ হলরুমে এইচ.এস. সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্বাগতম বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন।
জাতীয় পদকপ্রাপ্ত যুদ্দাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আজমল ভূইয়ার সভাপতিত্বে এবং শহীদ মুক্তিযোদ্ধা
নজিব উদ্দিন খান কলেজের সহকারি শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান একাডেমির সভাপতি মিজানুর রহমান, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহানানুল হক বাবুল,রায়পুরা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অহিদুজ্জামান পনির, এ এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, প্যারাগণ বারৈচা শাখার পরিচালক নাদিম সারওয়ার সানাউল্লাহ, বেলাব উপজেলার স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ কমিটির সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী, বিশিষ্ট সমাজ সেবক গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রসিদ (বি.এ), কলেজের জমি দাতা আবুল বাসার, মজিবুর রহমান প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের শিক্ষক , শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন মজনু মোল্লা।