
হাবিবউল্লাহ হাবিব, মনোহরদী প্রতিনিধি:
“এক পৃথিবী, এক ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। এতে অংশ নেন উপজেলার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদে ফিরে আসে। এরপর পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন,
“সবাই মিলে গড়ি সবুজ ভবিষ্যৎ—এই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। পরিবেশ রক্ষায় সচেতনতা ও উদ্যোগই পারে আমাদের আগামী প্রজন্মকে নিরাপদ ভবিষ্যৎ উপহার দিতে।”
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা ও বৃক্ষরোপণের বিকল্প নেই।