৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৪৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

শেষ ঠিকানার কারিগর চলে গেলেন না ফেরার দেশে

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 78 Time View

 

নিজস্ব প্রতিবেদক:

কবর খুঁড়েছেন ৫০ বছর, খুঁজেননি পারিশ্রমিক

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া (৬৭) আর আমাদের মাঝে নেই। মৃত্যুবরণ করেছেন এই নিঃস্বার্থ গোরখোদক, যিনি এক জীবনে কবর খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি—তাও কোনো পারিশ্রমিক ছাড়াই।

স্থানীয়দের কাছে ‘শেষ ঠিকানার কারিগর’ নামে পরিচিত মনু মিয়া ছিলেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারও মৃত্যুসংবাদ শুনলেই হাতে কোদাল-খুন্তি নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যেতেন কবরস্থানে। ছিলেন নিরব, নিঃস্বার্থ ও বিনয়ী এক সেবক। জীবনের অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন মানুষের অন্তিম যাত্রায় পাশে দাঁড়িয়ে।

মনু মিয়ার নিজের লেখা একটি ছোট ডায়েরি থেকে জানা যায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোট ৩,০৫৭টি কবর খুঁড়েছেন। জীবনের এই দীর্ঘ সময়টাতে কখনো পারিশ্রমিক নেননি। কবর খুঁড়ে দিতেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।

দীর্ঘদিন মানুষের সেবায় ব্যস্ত থাকায় নিজের স্বাস্থ্য ও চিকিৎসার দিকে মনোযোগ দিতে পারেননি। শরীরে বাসা বেঁধেছিল একাধিক জটিল রোগ। শেষদিকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।

মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্থানীয় মসজিদ, কবরস্থান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category