৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

এসএসসির ফলাফলে শতভাগ পাসসহ বেলাব উপজেলায় ১ম বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 205 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

২০২৫ সালের এসএসসির ফলাফলে নরসিংদীর বেলাব উপজেলায় ৯ম বারের মত ১ম হয়েছে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১০ জুলাই ) প্রকাশিত ফলাফলে ৪১টি জিপিএসহ শতভাগ উত্তীর্ণ হওয়ায় আনন্দ র‌্যালি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। র‌্যালিটি ঢাকা সিলেট মহাসড়ক বারৈচা বাসট্যান্ড হয়ে সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারৈচা বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়।

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১১৭ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৪১ টি এপ্লাসসহ শতভাগ পাস করেছে।
এ নিয়ে বিদ্যালয়টি বেলাব উপজেলায় ৯ম বারের মত প্রথম স্থান এবং ৫ম বারের মতো নরসিংদী জেলায় ২য় স্থান অধিকার করেছে।

প্রধান শিক্ষক মোস্তফা কামাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে। জিপিএ ৫ প্রাপ্ত এবং সকল কৃতকার্য শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম অর্জন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category