
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় আগ্রহী করে তুলতে একটি প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, এবং সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল – আব্দুল কাদির ভূঁইয়া।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে, তাঁর পক্ষ থেকে মনোহরদী উপজেলার পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি ও শিক্ষার্থীদের জন্য প্রণোদনামূলক উপহার
ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে অংশগ্রহণ করে। আয়োজক ও অতিথিরা খেলাধুলার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও শারীরিকভাবে ফিট রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, সাফি উদ্দিন করুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দল, সাবেক ছাত্রনেতা আবুল মানসুর, আলী হোসেন মাস্টার, সাবেক সভাপতি, খিদিরপুর ইউনিয়ন যুবদল।
বিএনপি নেতৃবৃন্দ: আব্দুল মান্নান, শাহজাহান লিটন, শাহিন, মাসুম জাকির, রনি, যুবদল নেতা: আব্দুল মান্নান মেম্বার, টিপু সুলতান, রনি, উপজেলা ছাত্রনেতা: টিটু পরামানিক, ছাত্রদল নেতা: ইমরান হোসেন, মুক্তার হোসেন
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাজাদা পারভেজ, প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে আয়োজকরা বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশে অপরিহার্য। শুধু পরীক্ষার বইয়ে সীমাবদ্ধ না থেকে আমাদের শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতায় সম্পৃক্ত করতে হবে।”
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।