
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
জুলাই আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বারৈচা জুলাই আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আয়োজনে সোমবার (৪ আগষ্ট) বিকাল ৬ টায় উপজেলার বারৈচা সুমন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার কাচ্চি ঘরের দ্বিতীয় তলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্বাগতিক বক্তব্য দেন দোয়া ও আলোচনা সভার আয়োজক কমিটির সিনিয়ার সদস্য
মোঃ জাকির হোসেন।
এসময় বারৈচা জুলাই আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্হানীয় ছাত্র জনতা নেতৃত্ববন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন‘জুলাই-আগস্টে যেসব নিরীহ নাগরিক স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দ্বারা সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।’
দোয়া মাহফিল পরিচালনা করেন বারৈচা বাজার জামে মসজিদের ইমাম আশরাফুল ইসলাম নুরানী।